ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মানবাধিকার কমিশনকে নিয়ন্ত্রণের অভিযোগ: টিআইবির গভীর উদ্বেগ

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর প্রস্তাবিত খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, নতুন এই আইনের মাধ্যমে কমিশনকে সরকারি প্রভাবাধীন একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চলছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা কমিশনের স্বাধীনতাকে খর্ব করবে বলে মনে করছে তারা।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, অতীতে মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে। এমতাবস্থায় কমিশনকে বাহিনীর প্রতিবেদনের ওপর নির্ভরশীল রাখা হলে তা দায়ীদের সুরক্ষা দেবে। এছাড়া কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় সরকারি প্রভাব এবং কমিশনের তদন্তের ক্ষমতা কমিয়ে আনার বিধানগুলো মানবাধিকার সুরক্ষায় বড় বাধা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন অ্যানিমেশন, কমিকস ও ভিডিও গেমসের প্রদর্শনী: ‘বেস্ট শো এভারেস্ট’ এর উদ্বোধন

মানবাধিকার কমিশনকে নিয়ন্ত্রণের অভিযোগ: টিআইবির গভীর উদ্বেগ

আপডেট সময় : ০৮:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬