চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ভারতীয় নাগরিক এবং হাইকমিশনে প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর রহস্য পরিষ্কার হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 























