ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

আইভী-গ্রেফতার সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করা এবং হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানিয়েছে। মঙ্গলবার (১৯ মে) এই তথ্য নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে, গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। তবে, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও আদালত জামিন দিলেও, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সেগুলোও স্থগিত হয়ে যায়। সবশেষে, ১০টি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

এই প্রেক্ষাপটে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়েরকৃত দুটি হত্যা মামলার (অভিযোগ) ক্ষেত্রে আইভীকে গ্রেফতার দেখানোর জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই গ্রেফতার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়েছিল। শুনানির পর, গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি পৃথক মামলায় গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে, সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে গ্রেফতার না করা এবং হয়রানি না করার নির্দেশও দিয়েছিলেন আদালত। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়েই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

আইভী-গ্রেফতার সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬