ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার শেষ শয্যা বাবার কবরের পাশে

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় তার নিজ জন্মস্থান লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে ডহুরি গ্রামে বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন, যাদের মধ্যে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনও উপস্থিত ছিলেন। এর আগে, মরদেহ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা এবং সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো তাকে এক নজর দেখতে ছুটে আসেন।

উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার শেষ শয্যা বাবার কবরের পাশে

আপডেট সময় : ০৮:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬