ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ডিএমপির নতুন কমিশনার হিসেবে মোসলেহ উদ্দীনের দায়িত্ব গ্রহণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দীন দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সরকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মো. সরওয়ার সরকারি চাকরির মেয়াদ পূর্ণ করে অবসর গ্রহণ করেন। গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। এরপর তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত ২৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশি সমর্থকরা যেন এক অর্থে আর্জেন্টাইন’: বিশ্বকাপে আপ্লুত মার্টিনেজ

ডিএমপির নতুন কমিশনার হিসেবে মোসলেহ উদ্দীনের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬