ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মনির হোসেন (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মনির হোসেন রাস্তা পারাপারের সময় বেপরোয়াভাবে আসা কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং তিনি মৃত হাসান আলীর ছেলে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশি সমর্থকরা যেন এক অর্থে আর্জেন্টাইন’: বিশ্বকাপে আপ্লুত মার্টিনেজ

যাত্রাবাড়ীতে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ১০:০০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬