ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নওগাঁর পত্নীতলায় ভয়াবহ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি: ঘরবাড়ি লন্ডভন্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা

নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এক প্রচণ্ড ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ও তারের ওপর পড়ায় উপজেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে দফায় দফায় আঘাত হানা এই ঝড়ে ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট ও পালসাসহ বেশ কয়েকটি গ্রামের কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি এবং দোকানপাট লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ের তীব্রতায় বড় বড় গাছ উপড়ে পড়ে ঘরবাড়ির ওপর চাপা পড়ে। এছাড়া, অনেক স্থানে গাছ ভেঙে সড়কে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ের সময় মেঘের গর্জন ও বিদ্যুতের ঝলকানিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ে তাদের ঘরের চাল উড়ে গেছে এবং অনেকেই এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফ নদী ও সাগরের অব্যাহত ভাঙনে ভিটেমাটি হারা শাহপরীর দ্বীপের মানুষ

নওগাঁর পত্নীতলায় ভয়াবহ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি: ঘরবাড়ি লন্ডভন্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা

আপডেট সময় : ০৯:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬