ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাংলাদেশ ব্যাংকে সেবার মানোন্নয়নে মাসিক পর্যালোচনা সভা শুরু

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা অফিসের সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সার্ভিস স্ট্যান্ডার্ড’ কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন গভর্নর। এই উদ্দেশ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংকের সকল বিভাগ ও শাখার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সভাপতিত্বে প্রথম মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগ ও শাখা অফিসের নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের মোট ৯০টি বিভাগ ও শাখা অফিসের মধ্যে ৪১টি তাদের নির্ধারিত সেবার মান শতভাগ সময়মতো সম্পন্ন করেছে। বাকি বিভাগগুলোর মধ্যে ৩২টি ৯০ শতাংশ, ১১টি ৮০-৮৯ শতাংশ এবং ৬টি ৬৭-৭৯ শতাংশ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে।

গভর্নর উল্লেখ করেন যে, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সরাসরি জনগণের স্বার্থের সাথে জড়িত, তাই সেবার মানোন্নয়ন অপরিহার্য। যেসব বিভাগ নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারেনি, তাদের প্রতিবন্ধকতা দূরীকরণে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ সহায়তা দেবে। এখন থেকে প্রতি মাসে এই ধরনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সার্ভিস স্ট্যান্ডার্ড বাস্তবায়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী দুলু

বাংলাদেশ ব্যাংকে সেবার মানোন্নয়নে মাসিক পর্যালোচনা সভা শুরু

আপডেট সময় : ০৯:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬