ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা: বিষাদে রূপ নিল আনন্দ ভ্রমণ

ছুটির দিনের পারিবারিক ভ্রমণ মুহূর্তেই রূপ নিল এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও তার ২২ মাস বয়সী শিশু সন্তান। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী তারিন আক্তার এবং তার শিশুকন্যা ইয়াশা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটিতে পরিবারের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন তারিন। ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ইয়াশা ছিটকে পড়ে গেলে মাতৃত্বের টানে তাকে বাঁচাতে দ্রুত ছুটে যান মা। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাদের চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিন আক্তারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শিশু ইয়াশার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

সীতাকুণ্ডে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা: বিষাদে রূপ নিল আনন্দ ভ্রমণ

আপডেট সময় : ০৯:২৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬