ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে দুবাই প্রবাসী শাহ আলম এবং একই এলাকার আলকাছ মিয়ার ছেলে সৌদি প্রবাসী জিয়ারুল। তারা দুজনই সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ও জিয়ারুল মোটরসাইকেলে করে পানিশ্বর থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























