ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি বসতঘর ভস্মীভূত, প্রাণ গেল গবাদিপশুর

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর এবং দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী ঘরগুলোতেও আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৯টি পরিবার তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

রাজৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি বসতঘর ভস্মীভূত, প্রাণ গেল গবাদিপশুর

আপডেট সময় : ০৫:১৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬