ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জামালপুরে ধান কাটার সময় বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া (২২) নামের এক ছাত্রনেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জোরখালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য এবং স্থানীয় বাচ্চু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে মা মনজুরা বেগম ও ছোট ভাই রঞ্জু মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন মজনু। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

জামালপুরে ধান কাটার সময় বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মৃত্যু

আপডেট সময় : ০৫:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬