ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কেন্দুয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এনামুল হক (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মাসকা হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে এনামুল মাসকা হাওরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

কেন্দুয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক

আপডেট সময় : ০৮:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬