ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মৌলভীবাজারে উগ্রবাদী সন্দেহে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. রাহেদ হোসেন মাহেদ (২৩) বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকরিচ্যুত সদস্য। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গম সীমান্ত এলাকা বোবারথল ষাইটঘরি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ প্রায় ১২ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে একটি টিলা থেকে মাহেদকে গ্রেপ্তার করে। তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তারকৃত এই ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে, যা বর্তমানে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে।

গোয়েন্দা তথ্যানুযায়ী, মাহেদ নিষিদ্ধ সংগঠনের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় যে সতর্কবার্তা জারি করা হয়েছিল, তার সঙ্গে এই গ্রেপ্তারের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটকের পর রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

মৌলভীবাজারে উগ্রবাদী সন্দেহে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬