ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রাজশাহী বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫৩ জন

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এ ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন পরীক্ষার্থী।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।

এতে দেখা গেছে, এ বছর ২৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী ৮২ হাজার ২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মাত্র ১২১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফল পরিবর্তনের পরে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এ বছর ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার কোনও ঘটনা ঘটেনি। তবে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এ বছর ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।’

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

রাজশাহী বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫৩ জন

আপডেট সময় : ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫