আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪৫৮তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান এফসিএ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ও আইবিআরপিডি পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লাহ খান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ-সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।
রিপোর্টারের নাম 

























