বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আনোয়ার (৪৫) উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের জয়নাল মৃধার ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে খুরিয়ার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন আজিজ মৃধার রাইস মিলের পাশে খালের ধারে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাদাত মো. হাসনাইন পারভেজ জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 






















