দেশের অন্যতম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড একটি সমন্বিত কর্পোরেট পেআউট সল্যুশন চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে কর্পোরেট খাতে ডিজিটাল আর্থিক লেনদেন আরও গতিশীল ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি উপায়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর এবং উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড একটি নিরাপদ ও কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাবে। এর মাধ্যমে কর্মীদের বেতন, ভেন্ডর পেমেন্ট এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক ব্যয় দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে। এই আধুনিক ব্যবস্থাটি প্রশাসনিক জটিলতা কমিয়ে পেমেন্ট প্রক্রিয়াকে আরও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে।
রিপোর্টারের নাম 

























