ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিশুর ভুট্টাক্ষেতে লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার দায় স্বীকার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর চার বছর বয়সী এক শিশুর লাশ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় চার বছর বয়সী লামিয়া। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মাইকিং করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার তজবুলের ছেলে সেন্টু ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির লাশ দেখতে পান।

এ ঘটনায় চেংমাড়ির জোসপাড়া এলাকার মহসিনা বেগম নামের এক নারী জানান, বুধবার দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন, তখন শরিফ উদ্দিনের ছেলে মুরশালিনকে শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেছিলেন। শিশুটি হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মুরশালিনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও নিশ্চিত করেন যে, জিজ্ঞাসাবাদে মুরশালিন শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিশুর ভুট্টাক্ষেতে লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার দায় স্বীকার

আপডেট সময় : ০৬:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬