ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ফতুল্লায় ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এক ডিশ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামক একটি ডিশ লাইনের অফিসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম নাছির (৬০), তিনি ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করছিলেন। দুপুর একটার দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ অফিসের পাশের একটি বাড়ি থেকে রক্তমাখা একটি ধারালো ছুরি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এই অস্ত্র দিয়েই সন্ত্রাসীরা নাছিরকে হত্যা করে পালিয়ে গেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হতে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

ফতুল্লায় ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬