ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার: হত্যাকাণ্ডের সন্দেহ পুলিশের

গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডুয়াইবাড়ী এলাকার গজারি বনের পাশ থেকে ২২ বছর বয়সী মেহেদী হাসান আসিফের লাশ উদ্ধার করা হয়।

মৃত আসিফ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তিনি তার নানা মৃত নুরুল ইসলামের বাড়িতে ডুয়াইবাড়ী গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের মামা সাব্বির জানান, বুধবার সন্ধ্যায় আসিফকে সর্বশেষ রাজাবাড়ী বাজারে দেখা যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং পরে খোঁজাখুঁজির একপর্যায়ে গজারি বনের পাশে তার লাশ দেখতে পান স্বজনেরা।

অতিরিক্ত পুলিশ সুপার আসফাকউজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার: হত্যাকাণ্ডের সন্দেহ পুলিশের

আপডেট সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬