ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে প্রধানমন্ত্রী; আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর

হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ দুই বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি জাতীয় সংবাদমাধ্যমে ‘হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি এই বিশেষ উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার সন্ধ্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে যান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও পুষ্টিকর ফলমূল পৌঁছে দেন। প্রতিনিধিদলটি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত চিকিৎসার ফলে হাসান ও হোসেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তাদের আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে পুষ্টিহীনতা থাকায় তাদের এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাই উপজেলার এক রাজমিস্ত্রি দম্পতির এই যমজ সন্তানরা গত কয়েকদিন ধরে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য: জবি উপাচার্য

হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে প্রধানমন্ত্রী; আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর

আপডেট সময় : ০৪:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬