ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানে হামলার নিন্দা জানাতে ব্রিকস সদস্যদের প্রতি আরাগচির আহ্বান

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের চলমান ‘যুদ্ধের’ স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিন্দা জানায়। তার এই আহ্বান আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আরাঘচি বলেন, বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথকে পশ্চিমা বিশ্বের ‘ভুল শ্রেষ্ঠত্বের ধারণা’ ভেঙে ফেলতে হবে। তিনি মনে করেন, পশ্চিমা দেশগুলোর আধিপত্য কমাতে ব্রিকস জোটের দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমা প্রভাবের ভারসাম্য রক্ষায় ব্রিকস দেশগুলোর আরও শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। তার মতে, একটি বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশগুলোর একতাবদ্ধ পদক্ষেপ অপরিহার্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য: জবি উপাচার্য

ইরানে হামলার নিন্দা জানাতে ব্রিকস সদস্যদের প্রতি আরাগচির আহ্বান

আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬