ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

টঙ্গীতে নির্মাণাধীন ভবনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডায়েরিতে মিললো রহস্যময় চিরকুট

গাজীপুরের টঙ্গীতে একটি নির্মাণাধীন সাততলা ভবন থেকে ফারুক হোসেন (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে মরকুন কুদ্দুস খলিফা রোডের গুদারাঘাট এলাকার ওই ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি গুদারাঘাট এলাকায় তাদের পারিবারিকভাবে নির্মাণাধীন ভবনটির দেখাশোনার দায়িত্বে ছিলেন। পুলিশ তার কক্ষ থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে, যেখানে পাওনাদারের হিসাব এবং ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানান, ফারুক হোসেন তাবলীগ জামাতের একজন সাথী ছিলেন। বুধবার রাতে গুদারাঘাট জামে মসজিদে এশার নামাজ আদায় করে তিনি নির্মাণাধীন বাড়িতে ফেরেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে সিকিউরিটি গার্ড লিফটের খালি জায়গায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

টঙ্গীতে নির্মাণাধীন ভবনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডায়েরিতে মিললো রহস্যময় চিরকুট

আপডেট সময় : ০৩:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬