ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল ঝালকাঠি, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠিতে ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি এনএস কামিল মাদরাসার ২০২৬ ব্যাচের দাখিল পরীক্ষার্থীসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা শহরের ফায়ার সার্ভিস মোড়ে এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ওসমান হাদি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতেন। অথচ তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত ভারতে আটক থাকলেও বিচার প্রক্রিয়ায় রহস্যজনক ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না এবং এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আলোচনায় আসা ওসমান হাদি গত ১৫ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্রসন্তানের জনক ছিলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য: জবি উপাচার্য

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল ঝালকাঠি, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬