ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

টঙ্গীর জুতা তৈরির কারখানায় ভোরের অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত চলছে

গাজীপুরের টঙ্গীর গাজীবাড়ি বৌবাজার এলাকায় একটি জুতা তৈরির কারখানায় বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার পাঁচ কক্ষবিশিষ্ট একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানিয়েছেন, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং এর কোনো প্রকার অনুমোদন বা ফায়ার লাইসেন্স ছিল না। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

টঙ্গীর জুতা তৈরির কারখানায় ভোরের অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত চলছে

আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬