ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রীর পরিদর্শন

নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন। গতকাল বুধবার পূর্বধলার জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন ও মতবিনিময়কালে তারা এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও জানান, জারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণ হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে তারা সড়কপথে পূর্বধলায় পৌঁছে জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশনের বিভিন্ন অবকাঠামো ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা, যাত্রীসেবা উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহানসহ প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সড়কপথে দুর্গাপুরে যান। সেখানে জেলা পরিষদ অডিটোরিয়ামে রেললাইন সম্প্রসারণ বিষয়ে সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সভায় বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য: জবি উপাচার্য

জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রীর পরিদর্শন

আপডেট সময় : ০১:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬