ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রংপুরে দেশীয় অস্ত্র ও বিপুল মাদকসহ কারবারি গ্রেপ্তার

রংপুরে র‍্যাবের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে পীরগঞ্জ উপজেলার চতরা কলেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সুজন শেখ (৪২)। তিনি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চতরা কলেজপাড়া গ্রামের মজিবর রহমান শেখের ছেলে।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মজিবর শেখের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সুজনের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি ড্যাগার এবং একটি হাঁসুয়াসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

রংপুরে দেশীয় অস্ত্র ও বিপুল মাদকসহ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬