কক্সবাজারের উখিয়ায় এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গোলাপশা আক্তার (১৭) একই এলাকার ছৈয়দ মিস্ত্রির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদরাসায় যাওয়ার জন্য পরিবারের সদস্যরা গোলাপশা আক্তারকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে নামানো হয়। প্রেমঘটিত বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পড়ালেখা নিয়ে মা-বাবার চাপের কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 






















