ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ফরিদপুরের সালথায় লিচু চুরিকে কেন্দ্র করে বাগানমালিককে পিটিয়ে হত্যা

ফরিদপুরের সালথায় লিচু চুরিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আজিজুল মোল্যা (৬২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার বাসিন্দা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিজুল মোল্যার লিচুবাগানে টংঘর নির্মাণ করা হয়েছিল লিচু পাহারার জন্য। পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের শাকিল মুন্সি ও তুষার মুন্সি তাদের বন্ধুবান্ধব নিয়ে সেই টংঘরে আড্ডা দিতেন এবং বাগান থেকে লিচু চুরি করে খেতেন।

ঘটনার দিন বুধবার বিকেলে তুষার এবং শাকিল গোপনে আজিজুল মোল্যার বাগান থেকে লিচু চুরি করছিলেন। এ সময় বাগান মালিকের ছেলে আকরাম মোল্যা তাদের লিচু পাড়ায় বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাকিল ও তুষার আকরামকে মারধর করেন।

সন্ধ্যার দিকে আজিজুল মোল্যা স্থানীয় ফুলবাড়িয়া বাজারে গিয়ে শাকিল ও তুষারের কাছে তার ছেলেকে মারধরের বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে তুষার ও শাকিল বাঁশের লাঠি দিয়ে আজিজুলকে বেধড়ক মারধর করেন, এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িসহ তাদের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এর পাল্টা হামলায় নিহত আজিজুল মোল্যার সমর্থকদের বাড়িঘরও লুটপাট ও ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট একটি বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করা হয়, যার ফলশ্রুতিতে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

ফরিদপুরের সালথায় লিচু চুরিকে কেন্দ্র করে বাগানমালিককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১২:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬