রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন। সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত করার পাশাপাশি জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণ করাই সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। রংপুরকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানোন্নয়নে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং নাগরিকদের জন্য গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রিপোর্টারের নাম 

























