তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারকে ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা এবং আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বহন করতে হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন যে, সকলে একত্রিত না হলে আওয়ামী লীগের সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
বুধবার (১৩ মে) সকালে উত্তরায় ‘আলোকিত মাহে রমজান’ শীর্ষক মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো এবং পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরির চেষ্টা করা হয়েছে। তিনি আজকের অনুষ্ঠানকে দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বজায় থাকার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























