ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

স্কুল পর্যায়ে সাঁতারের প্রসার: বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ

দেশের স্কুল পর্যায়ে সাঁতার ক্রীড়ার প্রসার এবং নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে (MoU) স্বাক্ষর করেছে। সোমবার (১২ মে) রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মোঃ আতিকুর রহমান এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধানের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো দেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা এবং তাদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা। চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে সাঁতার ক্রীড়ার প্রসার, নতুন প্রতিভার সন্ধান, দক্ষ প্রশিক্ষক তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনায় কাজ করবে। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ দেশের স্কুল পর্যায়ে সাঁতার ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের পথ আরও সুগম করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিতে জনসংখ্যা কমে যাওয়ায় বাড়ছে রাজনৈতিক বিভাজন

স্কুল পর্যায়ে সাঁতারের প্রসার: বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ

আপডেট সময় : ০১:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬