ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব কমিটির প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির’ প্রথম বৈঠক মঙ্গলবার (১২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সহ কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম অংশগ্রহণ করেন।

পরিচিতি পর্বের পর কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। এছাড়া, কমিটির কার্যপরিধি, বেসরকারি বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব সংক্রান্ত সংবিধান ও কার্যপ্রণালী বিধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে, বেসরকারি সদস্যদের বিলের খসড়া তৈরিতে সহায়তা দিতে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও সক্রিয় হওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইরাল হওয়ার নেশা: সড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব কমিটির প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা

আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬