যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সরকার সে পথে যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে, সরকার চুক্তিটি পুনর্মূল্যায়ন করবে বলে তিনি নিশ্চিত করেছেন।
ডা. জাহেদ জানান, চুক্তিটি পর্যালোচনা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে চুক্তিটির সার্বিক মূল্যায়ন করবে। পর্যালোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্ত পরিবর্তন বা সংশোধনের সুযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, চুক্তি বাতিলের পরিবর্তে সেটিকে আরও কার্যকর ও দেশের স্বার্থবান্ধব করার দিকেই সরকারের অগ্রাধিকার থাকবে।
এছাড়াও, ব্রিফিংয়ে হামের টিকার সংকট প্রসঙ্গে কথা বলেন ডা. জাহেদ। তিনি বলেন, কেন এই সংকট তৈরি হলো এবং টিকা কার্যক্রমে কোনো অবহেলা বা ত্রুটি ছিল কিনা, এসব বিষয় তদন্তে গুরুত্ব পাবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 





















