বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে এবং মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে বাজারগুলোতে অস্থিরতা বিরাজ করছে।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত উদ্যোগী হতে হবে। তিনি আরও জানান, জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে।
বাজার পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 























