ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা

সরকারি স্কুলের শিক্ষকদের মান উন্নয়নের দিকে সরকার মনোনিবেশ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউজিসি আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, “বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান উন্নয়নে সরকার নজর দিচ্ছে। ‘ওয়ান টিচার ওয়ান ট্যাপ স্কিল’ প্রকল্পের মাধ্যমে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ আরও বাড়বে। এর ফলে শিক্ষকরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে পারবেন এবং কারিকুলাম ডিজিটাল হবে। এতে কেবল শিক্ষকদের মর্যাদাই বাড়বে না, অর্থনৈতিকভাবেও তারা আরও সমৃদ্ধ হবেন।”

তিনি আরও বলেন, “বিএনপির নির্বাচনি ইশতেহারে থাকা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, অর্থাৎ বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী রয়েছে। জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের অবশ্যই আরও কর্মক্ষম ও দক্ষ করে তুলতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা রহস্য উন্মোচন: ডাকাতির উদ্দেশ্যে ঢুকে খুন, ভাগ্নে গ্রেপ্তার

শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা

আপডেট সময় : ০১:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬