ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থায় বিএনপির ৪ নেতা বহিষ্কৃত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুছা ফারজীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়াও, পূর্বে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্রীয় কমিটি। বহিষ্কৃত ব্যক্তিদের কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিলুপ্ত কমিটির জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, সোমবার সকালে উপাচার্যের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে বহিরাগতদের একটি অংশ ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে একাধিক শিক্ষক ও কর্মকর্তা আহত হন এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইরাল হওয়ার নেশা: সড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থায় বিএনপির ৪ নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ০৬:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬