ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রাজধানীর ডেমরার মাতুয়াইল সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় মোসা. কামিনী (২৪) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এই দুর্ঘটনা ঘটে। সোমবার (১১ মে) বিকেলে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, নিহত কামিনীসহ আরও দুজন যাত্রী মাতুয়াইল থেকে একটি অটোরিকশায় করে ডেমরার দিকে যাচ্ছিলেন। যাত্রাপথে হঠাৎ কামিনীর ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে যায় এবং তা তার গলায় ফাঁস লাগিয়ে দেয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কামিনীকে তার সহকর্মী শারমিনসহ অন্য সহযাত্রীরা উদ্ধার করে কোনাপাড়ার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত মোসা. কামিনী ডেমরার মাতুয়াইলে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে এবং বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬