ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

‘বাংলাদেশ আর কাঁটাতার বা গোলামির দেশ নয়’: ভারতের সীমান্ত নীতির কড়া জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে এখন আর কাঁটাতার দেখিয়ে ভয় দেখানোর সুযোগ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, যদি কেউ মনে করে কাঁটাতার দিয়ে বাংলাদেশের মানুষকে ডর দেখানো যাবে, তবে তারা ভুল ভাবছেন। বাংলাদেশ সরকার বা এ দেশের মানুষ এখন আর কোনো কিছুতেই ভীত নয়। সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তরের খবরের প্রেক্ষিতে তিনি বলেন, যেখানে কথা বলা প্রয়োজন সেখানে বাংলাদেশ অবশ্যই কথা বলবে। সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত সরকারের সময় বর্ডারে যে ধরনের হত্যাকাণ্ড আমরা দেখেছি, তার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। বাংলাদেশ এখন আর কোনো গোলামির দেশ নয় যে সব অন্যায় মুখ বুজে সহ্য করবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চাই এবং প্রতিবেশীদের সঙ্গে গঠনমূলক ডায়ালগ প্রত্যাশা করি। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত সরকারকে আমরা অনুরোধ করেছি যাতে তাদের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ না পান। ভারত সরকারও এ ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছে।

দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে হুমায়ুন কবির আরও বলেন, দুই দেশের নেতৃত্বের মানসিকতা হতে হবে ইতিবাচক এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার। অনেক চ্যালেঞ্জ থাকলেও আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো অনেক ধরনের প্রচারণা চালায়, যা অনেক সময় সরকারের প্রকৃত অবস্থানের সঙ্গে মেলে না। তাই ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই বাংলাদেশ তার পরবর্তী পদক্ষেপ নেবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেল ১১ জুলাই

‘বাংলাদেশ আর কাঁটাতার বা গোলামির দেশ নয়’: ভারতের সীমান্ত নীতির কড়া জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৯:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬