ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ঈদের ছুটি বৃদ্ধি: লাভ না ক্ষতি? অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারি ছুটি বাড়ানোর আলোচনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একদিকে যেমন দীর্ঘ ছুটি পরিবারকে সময় দেওয়ার সুযোগ বাড়ায় এবং কেনাকাটার মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে, অন্যদিকে অতিরিক্ত ছুটিতে উৎপাদন, ব্যবসা এবং সরকারি সেবায় ধীরগতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

যারা ছুটি পান, তাদের মতে টানা ছুটি রাজধানী শহরকে ফাঁকা করে দেয় এবং মানুষ স্বস্তিতে নিজ নিজ গ্রামের বাড়িতে যেতে পারে। এতে সড়ক ও রেলপথে যাত্রীর চাপ কয়েক দিনে ভাগ হয়ে যাওয়ায় যাতায়াতের ভোগান্তিও কিছুটা কমে আসে। একজন সরকারি চাকরিজীবী মেহেরুল আলম বলেন, ‘ছুটি বেশি পেলে পরিবারকে বেশি সময় দেওয়া যায়। সারা বছর কাজ করে। ঈদের সময় আগে আগে বাড়ি যেতে পারলে রাস্তার ভোগান্তিটাও কম হয়। সব মিলিয়ে খুব ভালো সময় কাটে।’ বেসরকারি চাকরিজীবী মিঠি চৌধুরীও দীর্ঘ ছুটিতে ঢাকা শহরকে পরিচ্ছন্ন এবং জ্যামমুক্ত উপভোগ করার সুযোগ এবং পরিবারকে বেশি সময় দেওয়ার সুবিধার কথা উল্লেখ করেন।

ব্যবসায়ীদের একাংশ মনে করেন, ঈদের ছুটি বেশি দিন হলে ঢাকার বাইরে মানুষ আগেভাগে চলে যাওয়ায় কেনাকাটা কিছুটা কমতে পারে। তবে পলওয়েল মার্কেটের কাপড় ব্যবসায়ী মহসিন ব্যাপারি বলেন, ‘ঈদের ছুটি বেশি বা কম হওয়ার সঙ্গে আমাদের কেনাকাটার সম্পর্ক কম। তবে আস্তে-ধীরে সব করায় আরাম পাওয়া যায়। ছুটির কম হলে কেনাকাটার ক্ষেত্রে সবাই খুব হুড়োহুড়ি করতে থাকে।’

পর্যটন খাতেও দীর্ঘ ছুটির ইতিবাচক প্রভাব পড়ে। কক্সবাজার, সিলেট, বান্দরবানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকের সংখ্যা বাড়ে, ফলে হোটেল-রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হন। কক্সবাজারের এক হোটেল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঈদের ছুটি বেশি হলে আমাদের জন্য লাভ। লোকজন বেশি বেড়াতে আসে। ছুটি কম হলে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে গিয়ে আপনজনের সঙ্গে কাটায়। কিন্তু ছুটি বেশি থাকলে তারা ঢাকার বাইরে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করে। এটা পর্যটন খাতের জন্য লাভজনক হয়।’

তবে, ব্যবসায়ীরা দীর্ঘ ছুটিতে ব্যাংকিং কার্যক্রম এবং আমদানি-রফতানি প্রক্রিয়ায় ধীরগতি দেখা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ মাস পর জানা গেল, ইসরায়েলের কারাগারে আটক গাজার যুবক: পরিবার পেল নতুন আশা

ঈদের ছুটি বৃদ্ধি: লাভ না ক্ষতি? অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬