ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

চট্টগ্রামে এনসিপির অনুষ্ঠানে অনুপস্থিত সাবেক মেয়র মনজুর আলম, আলোচনায় মেয়র প্রার্থীতার গুঞ্জন

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন দল ও শ্রেণি-পেশার মানুষের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ছিল। বিশেষ করে, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম এনসিপিতে যোগ দিতে পারেন—এমন গুঞ্জন নানা মহলে ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত যোগদান অনুষ্ঠানে মনজুর আলমকে দেখা যায়নি, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মনজুর আলমকে এনসিপির চট্টগ্রামের ‘সবচেয়ে বড় চমক’ হিসেবে উপস্থাপন করার কথা ছিল এবং তাকে নিয়ে ব্যাপক আলোচনাও চলছিল। কিন্তু তার অনুপস্থিতি বড় চমক দেওয়ার এনসিপির পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ ও বিএনপির পর এবার মনজুর আলমের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় এনসিপি। এমনকি আসছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাকে প্রার্থীও করতে চায় দলটি।

নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই গণঅভ্যুত্থান হলে এনসিপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এই বিশেষ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীন এবং সঞ্চালনা করেন আরিফ মঈনুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে মনজুর আলমকে নিয়ে আলোচনা শুরু হয় মূলত এক বৈঠকের পর। ওইদিন নগরীর কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন হাসনাত আবদুল্লাহ। পরে এনসিপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন দুই নেতা। তখন থেকেই যোগদান ঘিরে আলোচনায় ছিলেন ‘রহস্যময় ব্যক্তি’ হিসেবে পরিচিত সাবেক মেয়র এম মনজুর আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী আহত, টাকা লুট

চট্টগ্রামে এনসিপির অনুষ্ঠানে অনুপস্থিত সাবেক মেয়র মনজুর আলম, আলোচনায় মেয়র প্রার্থীতার গুঞ্জন

আপডেট সময় : ০৪:২০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬