ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বিএনপির তিন সহযোগী সংগঠনের সাথে তারেক রহমানের মতবিনিময় আজ

বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এই সভাটি আজ শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে তারেক রহমানের এটিই হবে প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক। দলীয় সূত্রমতে, এই সভায় তিনি দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিদ্যমান অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা প্রদান করতে পারেন।

সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার রূপরেখা প্রদান করবেন তারেক রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিএনপির তিন সহযোগী সংগঠনের সাথে তারেক রহমানের মতবিনিময় আজ

আপডেট সময় : ১২:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬