হরমুজ প্রণালিতে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ট্রাম্পের এই পদক্ষেপকে তিনি ‘সাহসী নেতৃত্ব’ ও ‘সময়োপযোগী’ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, বর্তমানের এই নাজুক সময়ে এ ধরনের সিদ্ধান্ত আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পুনর্মিলন প্রক্রিয়াকে বেগবান করতে সহায়ক ভূমিকা পালন করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে যেকোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় পাকিস্তান সবসময়ই দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান বর্তমানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
রিপোর্টারের নাম 
























