ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

স্টাডি পারমিট ও অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করছে সুইডেন

সুইডেনে উচ্চশিক্ষার জন্য গমনেচ্ছু শিক্ষার্থী এবং গবেষকদের জন্য নতুন অভিবাসন নীতিমালা ঘোষণা করেছে দেশটির সংসদ। আগামী ১১ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে স্টাডি পারমিট ও বসবাসের অনুমতি প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন নীতিমালায় পিএইচডি এবং গবেষকদের জন্য কিছু ক্ষেত্রে স্থায়ী বসবাসের সুযোগ থাকলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য শর্তগুলো আরও কঠোর করা হয়েছে। ঢাকার সুইডেন দূতাবাস জানিয়েছে, শিক্ষার্থীদের এখন থেকে পড়াশোনার পাশাপাশি কাজের সময়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা মেনে চলতে হবে। এছাড়া তাদের একাডেমিক অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই বিধিতে সুইডেনের ভেতরে থেকে আবাসিক অনুমতির ধরন পরিবর্তনের সুযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও শর্তাবলি কঠোর করা হয়েছে। এসব শর্ত পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তির পারমিট বাতিলের ক্ষমতা রাখবে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

স্টাডি পারমিট ও অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করছে সুইডেন

আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬