তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন টিভিকে প্রধান ও জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। সোমবার চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি নতুন সরকার গঠনের দাবি পেশ করেন।
সাক্ষাৎকালে বিজয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল রাজ্যপালের কাছে তাদের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সরকার গঠনের আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন। দক্ষিণ ভারতের এই রাজ্যে বিজয়ের রাজনৈতিক উত্থান এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন সদ্য বিদায়ী ডিএমকে সরকারের প্রতিনিধিরা। দলটির সংসদ সদস্য কানিমোঝি এক বিবৃতিতে জানিয়েছেন, তারা জনগণের রায়কে শ্রদ্ধা জানান। তিনি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ডিএমকে এখন থেকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে সোচ্চার থাকবে।
রিপোর্টারের নাম 
























