ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পরাজয়ের পর মমতার পদত্যাগ না করা অসাংবিধানিক: মত বিশেষজ্ঞদের

নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোকে নজিরবিহীন এবং সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিদায়ী সরকারের আর ক্ষমতায় থাকার কোনো বৈধতা থাকে না। ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা জানিয়েছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলেও রাজ্যপাল চাইলে একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন।

সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্যপালের হাতে বিশেষ ক্ষমতা রয়েছে এবং নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই পুরনো মন্ত্রিসভার কার্যকারিতা বিলুপ্ত হয়ে যায়। এছাড়া বিধানসভার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর তা স্বয়ংক্রিয়ভাবেই ভেঙে যাওয়ার বিধান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরাজয় মেনে না নেওয়া গণতান্ত্রিক ও সাংবিধানিক রীতির পরিপন্থী এবং এমন পরিস্থিতিতে রাজ্যপাল চাইলে আগের মন্ত্রিসভা বরখাস্ত করারও এখতিয়ার রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সংস্কার ও উন্নয়নে স্বাধীন কমিশন গঠন করছে সরকার

পরাজয়ের পর মমতার পদত্যাগ না করা অসাংবিধানিক: মত বিশেষজ্ঞদের

আপডেট সময় : ০৩:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬