ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সুনামগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৭

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় সোমবার দুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে অটোরিকশাচালক মো. ইউসুফ আলীর (৫০) পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জয়কলস হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাস ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান উত্তেজনার মধ্যে সৌদি-যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর

সুনামগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৭

আপডেট সময় : ০৭:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬