ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। গাইনি, মেডিসিন, শৈল্য এবং দন্তসহ গুরুত্বপূর্ণ ছয়টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া টেকনোলজিস্ট ও রেডিওলজিস্ট না থাকায় হাসপাতালের ল্যাবরেটরি ও এক্স-রে বিভাগ কার্যত অচল হয়ে পড়ে আছে।

হাসপাতালে ভর্তি রোগীদের গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো মৌলিক সামগ্রীও বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, যা দরিদ্র রোগীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় পরীক্ষার সুবিধা না থাকায় তারা দালালদের খপ্পরে পড়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হয়েছে এবং টেন্ডার জটিলতা নিরসন হলে দ্রুত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা চুক্তি: দীর্ঘ দেড় দশকের অচলাবস্থা নিরসনে নতুন আশার আলো

চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬