আবহাওয়া অধিদপ্তর দেশের সাতটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























